Irumbu Thirai (2018) Tamil Proper-HDRip With Bangla Subtitle 480p 1GB
প্রযুক্তি আমাদের জীবনে কতটা বিপর্যই ঘটাতে পারে,প্রতি মিনিটে আমরা যেই সব ক্লিক,লাইক,কমেন্ট শেয়ার করছি তা আদের জীবন কে কীভাবে ধবংস করে দিতে পারে সেই থিম নিয়েই এই টেক থ্রিল মুভিটি।
ডেবু মুভি হিসেবে অনেক প্রফেশনালিসম দেখিয়েছেন পরিচালক পি এস মিত্রান।ডাইরেকশন যথেষ্ট প্রশংসনীয়।
#Vishal / Major R. kathiravan
আমার দেখা বিশাল এর ২য় মুভি এইটা।সেই একি এংরি লুক ।তবে এই মুভি তে কেন জানি তার একশন কম কম লাগছে।
#Samantha / Dr. Rathi Devi
মুভিতে তার হাসিটাই যথেষ্ট অভিনয় দেখার সুযোগ কোথায় ? আহাহ
😚
#ArjunSarja / Sathyamoorthy (White Devil)
একজন মাস্টার মাইন্ড হ্যাকার,সাইবার টেরোরিষ্ট ও বলা যায় ।অভিনয় দারুন ছিলো উনার তবে এই চরিত্র আরেকটু সাস্পেন্স আরেকটু সিরিয়াসনেস ডিজার্ব করে।
তার চরিত্র অল্প কমেডির যেই চাপ ছিলো ভালো ছিলো সেটা।
#DelhiGanesh / Rangaswamy
উনার বাবা চরিত্রটি খুব বেশি ভালো লেগেছে।
মুভির থ্রিল আর সাইবার ক্রাইম এক পাশে রাখলে মুভি তে যেইটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে বাবা ছেলের সম্পর্ক।বাবা ছেলের সম্পর্কের এই ভুল বুঝাবুঝি আর মান অভিমান খুব অনুভূতিতে লেগেছে।কোথাও যেন একটা মিল খুজে পাচ্ছিলাম।
যদি ফিউচার এ এইভাবে ব্যাক্তিগত ইনফরমেশন এর বেচাকেনা হয় তবে কী হবে এই পৃথিবীর, কী হবে আমাদের?

Comments
Post a Comment